দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের সখিপুর থানার বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে নদীর তীরে কাদামাখা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নরসিংহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এমএস/